বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে করার প্রস্তাব

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব

 

Thank you for reading this post, don't forget to subscribe!

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের উদ্যোগে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন নামকরণের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কুদরত-ই-জাহান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বগুড়া জেলা ও সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন কর্মসূচিবিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বগুড়ার সব সংসদ সদস্য অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নতুন নাম বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে গেল নতুন নামকরণের প্রস্তাব

ওই সভায় বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলেই বগুড়ায় যতটুকু উন্নয়ন হয়েছে, এরপর বগুড়া তথা উত্তরবঙ্গে আর কোনো উন্নয়ন হয়নি।

মোরশেদ মিলটন আরও বলেন, খালেদা জিয়া চারবার বগুড়া থেকে নির্বাচন করেছেন এবং প্রতিবারই বিপুল ভোটে জয়লাভ করেছেন। এসব বিষয় উল্লেখ করে তিনি বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব দেন।

আরও পড়ুন

রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, আটকা ৬ ট্রেন

বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কুদরত-ই-জাহান বলেন, বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন কর্মসূচিবিষয়ক সভায় সাতজন সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সেখানেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য জানান, সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নতুন নামকরণের প্রস্তাব পাঠানো হয়েছে।

এখন বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।