কচুয়া-বাজেধনেশ্বর সড়ক

চার মাস ধরে খুঁড়ে রাখা কচুয়া-বাজেধনেশ্বর সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

কচুয়া-বাজেধনেশ্বর সড়ক চার মাস ধরে খুঁড়ে ফেলে রাখায় নওগাঁর আত্রাই উপজেলার অন্তত পাঁচ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি ও কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে কৃষক, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও অসুস্থ রোগীদের প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সড়কের বেহাল অবস্থা

কচুয়া-বাজেধনেশ্বর সড়ক খুঁড়ে রাখায় বাড়ছে জনদুর্ভোগ

জানা গেছে, কচুয়া, পাইকড়া, বড়াইকুড়ি, বাজেধনেশ্বরসহ আশপাশের গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কটি পাকা করার জন্য ২০২৫-২৬ অর্থবছরে একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের কাজ শুরু করতে প্রায় চার মাস আগে ঠিকাদার সড়কটি খনন করলেও এরপর থেকে আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কটি এখন কাদা ও পানিতে একাকার হয়ে গেছে। এতে কৃষকরা উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

এলজিইডির বক্তব্য:

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার জানান, ঠিকাদারকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কাজ শুরু না করায় কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের পর দ্রুত কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

স্থানীয়দের দাবি:

স্থানীয়দের আশা, দ্রুত নির্মাণকাজ শুরু হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কচুয়া, পাইকড়া, বড়াইকুড়ি, বাজেধনেশ্বরসহ আশপাশের গ্রামের মানুষ।

পিতা কর্তৃক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার