প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, এসআই প্রত্যাহার

প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আলোচনায় আসার পর পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব

প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব: অডিও ভাইরালের পর পুলিশের ব্যবস্থা

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের ছেলে প্রায় ছয় মাস আগে কান্তনগর গ্রামের মাহমুদুল ও ঝাঝর গ্রামের আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর জন্য দালালচক্র তার পরিবারের কাছ থেকে ছয় লাখ টাকা নিলেও সেখানে তাকে কোনো কাজ দেওয়া হয়নি। ফলে তিনি মানবেতর জীবনযাপন করতে থাকেন।

এ ঘটনায় প্রবাসীর মা ২১ জুন দালালদের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান। তদন্ত চলাকালে তিনি প্রবাসীর স্ত্রীকে বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেন।

অভিযোগ রয়েছে, পরে এসআই মোস্তাফিজার রহমান অভিযুক্ত দালালদের কাছ থেকে অর্থ নিয়ে অভিযোগের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। একই সঙ্গে তিনি প্রবাসীর স্ত্রীকে একাধিকবার অনৈতিক প্রস্তাব দেন। প্রবাসীর স্ত্রী কৌশলে সেই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন।

পরবর্তীতে ওই অডিও ক্লিপ স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছায়। পরে অডিওর একটি অংশ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। এরপর রোববার মধ্যরাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড