মান্দায় মিথ্যা অভিযোগ প্রতিবাদ

মান্দায় মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় নিজের বিরুদ্ধে আনা মিথ্যা  অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঘিরে  সংবাদ সম্মেলন করেছেন পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জিয়াউল হক

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিজ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জিয়াউল হক বলেন, বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষিকা জাহানারা বেগম গত ১০ জুন তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে মূলত গালিগালাজ এবং মারধরের হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

তিনি জানান, যেহেতু বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ,

তাই ১৮ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের উপস্থিতিতে একটি মীমাংসা সভার আয়োজন করা হয়।

কিন্তু সভা চলাকালে হঠাৎ কিছু বহিরাগত ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন।

জিয়াউল হকের দাবি, বহিরাগতদের উপস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি ‘মব’ তৈরি করা হয় এবং তাকে হেনস্তার চেষ্টা চালানো হয়।

মান্দায় মিথ্যা অভিযোগ প্রতিবাদ

মান্দায় মিথ্যা অভিযোগ প্রতিবাদ ,রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ

এ পরিস্থিতিতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত প্রতিষ্ঠান ত্যাগ করেন।

পরে রাজশাহীতে চিকিৎসা নেন এবং চিকিৎসাসংক্রান্ত নথিপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে ছুটির আবেদন করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার চার দিন পর অর্থাৎ ২১ জুন অভিযোগকারী শিক্ষিকা তার বিরুদ্ধে মান্দা থানায় ১০ ধারায় আরেকটি মামলা করেন, যার সঙ্গে পূর্বের অভিযোগের কোনো মিল নেই।

তার ভাষ্য অনুযায়ী, নতুন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে জিয়াউল হক বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ক্ষতি করার উদ্দেশ্যে শিক্ষিকাকে ব্যবহার করে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে।

একই সঙ্গে সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছেও তথ্য যাচাই করে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান।

এ বিষয়ে অভিযোগকারী জাহানারা বেগম–এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

SEE MORE>>>