পত্নীতলায় কৃষকের ২ বিঘা ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ নওগাঁর পত্নীতলায় ধানক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় ২ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।Thank you for reading this post, don't forget to subscribe! এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কৃষক আব্দুল বারী দীর্ঘ পরিশ্রম ও বিপুল অর্থ ব্যয়ে ২ বিঘা জমিতে ধান চাষ করেন। চলতি মৌসুমে তার ধানের ফলন ভালো হওয়ায় তিনি আশাবাদী ছিলেন এবং ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ধানক্ষেতে বিষাক্ত আগাছানাশক প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। এরপর কয়েক দিনের মধ্যেই সবুজ ধানক্ষেত ধীরে ধীরে বিবর্ণ হয়ে পড়ে। ধানের ছড়া সাদা হয়ে চিটায় পরিণত হয় এবং পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে কৃষক আব্দুল বারী মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী নিজাম এই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ। এ ঘটনায় তিনি নিজামসহ আরও তিনজনের নাম উল্লেখ করে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পত্নীতলায় ধানক্ষেতে বিষ প্রয়োগ,কয়েক লাখ টাকার ক্ষতিতে কৃষক পরিবারের আর্থিক সংকট তার দাবি, এতে তার কয়েক লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে আব্দুল বারী বলেন, “কয়েক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেছে। আমার পুরো বছরের পরিশ্রম নষ্ট করে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, এতে তার পরিবারের খাদ্য নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে জানা গেছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত জমিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একজন কৃষকের ফসল নষ্ট করা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সমাজের জন্যও একটি গুরুতর অপরাধ। কৃষকেরা যদি নিরাপদ না থাকেন, তাহলে কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়বে। ঘটনাটি নিয়ে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। কৃষক পরিবারটি বর্তমানে চরম মানসিক ও আর্থিক সংকটে রয়েছে বলে জানা গেছে। SEE MORE>>> Post navigation মান্দার সাবাইহাট বাজারে সড়ক উন্নয়ন থমকে ড্রেন নির্মাণ নিয়ে অনিশ্চয়তা বদলগাছীতে খালে ডুবে গৃহবধূর মৃত্যু, অবৈধ বালু উত্তোলন নিয়ে ক্ষোভ