নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেল

নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেল, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

 

Thank you for reading this post, don't forget to subscribe!

মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে শহরের বিভিন্ন সড়কে চলাচলের অভিযোগে নওগাঁয় সাকলাইন মোস্তাক (রাতুল) নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের সামনে মোটরসাইকেলটি আটক করা হয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে মামলা দেয়। সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাসায় থাকেন।

বিকট শব্দের মোটরসাইকেল নিয়ে নওগাঁয় ট্রাফিক পুলিশের অভিযান

নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেল, ট্রাফিক পুলিশের অভিযান

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সাকলাইন মোস্তাক সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে চলাচল করছিলেন। মোটরসাইকেলটির সাইলেন্সার পরিবর্তন করায় চলার সময় বিকট শব্দ হচ্ছিল। এতে পথচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে কয়েকজন স্থানীয় ব্যক্তি মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের সামনে মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে। ট্রাফিক পুলিশ জানায়, সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ করা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ করা সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনবিরোধী। ওই কিশোরের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এ কারণে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

তিনি আরও বলেন, মোটরসাইকেল থেকে পরিবর্তিত সাইলেন্সারটি খুলে নেওয়া হবে এবং সেটি পরবর্তীতে ফেরত দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছুটির সময় বেপরোয়া মোটরসাইকেল চালকদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে কিশোরদের মোটরসাইকেল চালানোর প্রবণতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

সাকলাইন মোস্তাকের মা বলেন, তাঁর ছেলে বাবা-মায়ের কথা মানতে চায় না। একপর্যায়ে মোটরসাইকেল কেনার জন্যও তাঁদের অনেকটা জোর করে রাজি করিয়েছেন। তাঁর ছেলে অনলাইনে টুকটাক কাজ করে আয় করেন এবং নিজের কিছু টাকা দিয়ে মোটরসাইকেলের সাইলেন্সারসহ বিভিন্ন পরিবর্তন করেছেন। ছেলের বিষয়ে তাঁরা অনেকটা অসহায় বলেও জানান তিনি।

এর আগে গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের চাপায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক হিসাবরক্ষক আব্দুস সাত্তার (৬৫) নিহত হন।

নওগাঁয় বিকট শব্দের মোটরসাইকেল নিয়ে স্থানীয়দের অভিযোগের পর ট্রাফিক পুলিশের এই অভিযান ও জরিমানার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, সড়ক পরিবহন আইন অনুযায়ী এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।