নওগাঁয় মোটরসাইকেল নিয়ে ডাকাতির সময় জনতার সহায়তায় আটক ৩ নওগাঁয় মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।Thank you for reading this post, don't forget to subscribe! নওগাঁর রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় আরও পাঁচজন পালিয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় এলাকার সড়কে এ ঘটনা ঘটে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোনা এলাকার বাসিন্দা মাহবুব মোটরসাইকেল নিয়ে রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে তিনটি মোটরসাইকেলে থাকা আটজন তাকে ধাওয়া করে। নওগাঁয় ডাকাতির চেষ্টার সময় আটক ,পলাতকদের ধরতে অভিযান চলছে এ সময় মাহবুবের মোটরসাইকেলে থাকা যাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে। অভিযানের সময় তাদের একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অন্য দুটি মোটরসাইকেলে থাকা আরও পাঁচজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি জাকারিয়া মণ্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মোটরসাইকেল ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল। ভুক্তভোগী মাহবুবকে আটকে মারধর করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। SEE MORE>>> Post navigation নওগাঁয় ধর্ষণ মামলার ৯ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার নওগাঁয় বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়ে আলোচনা সভা