নওগাঁয় বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়ে আলোচনা সভা ও জেলা কমিটি গঠন

বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়, পেশাগত সমস্যার সমাধান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নওগাঁয় আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও জেলা কমিটি গঠন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আয়োজকরা বিক্রয় প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নওগাঁ জেলা শাখা।

অনুষ্ঠানে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তারা নিজেদের পেশাগত সমস্যা, কর্মপরিবেশের সীমাবদ্ধতা এবং অধিকার আদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমরান আলী।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিক্রয় প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।

নওগাঁয় বিক্রয় প্রতিনিধিদের আলোচনা সভা

নওগাঁয় বিক্রয় প্রতিনিধিদের আলোচনা সভা ,গঠিত হলো নতুন জেলা কমিটি

তাই সংগঠিত আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. সাখাওয়াত হোসেন বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আফজাল হোসেন,

কেরাণীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. রাফি এবং রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল আলম (মৃদুল)।

বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন, নির্ধারিত কর্মঘণ্টা এবং অন্যান্য শ্রম অধিকার নিশ্চিত করতে আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি।

একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য ও অনিয়ম দূর করার দাবি জানানো হয়।

সভা শেষে রহমান আলীকে সভাপতি এবং সাহেদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হবে।

SEE MORE>>>