নওগাঁ-নাটোর মহাসড়কে নির্মাণাধীন পুলিশ বক্স

নওগাঁ-নাটোর মহাসড়কে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করছেন এমপি রেজু

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধের ঘটনায় উদ্বেগ ছিল স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের মধ্যে। বিশেষ করে রাতের বেলায় মহাসড়কের কয়েকটি নির্দিষ্ট স্থানে নিরাপত্তাহীনতার অভিযোগ ছিল দীর্ঘদিনের। এই পরিস্থিতি মোকাবিলায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু) নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, রানীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকা এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্থানে পুলিশ বক্স দুটি নির্মাণ করা হচ্ছে। স্থান দুটি অপরাধপ্রবণ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানেই স্থায়ী পুলিশি উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহাসড়কের নিরাপত্তা জোরদারে নতুন পুলিশ বক্স নির্মাণ

পুলিশ বক্স নির্মাণে বাড়বে মহাসড়কের নিরাপত্তা

স্থানীয়দের ভাষ্য, নওগাঁ-নাটোর মহাসড়কের এসব এলাকায় প্রায়ই চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হতো। এতে যাত্রী, পরিবহন চালক এবং আশপাশের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগতেন। তাদের বিশ্বাস, পুলিশ বক্স চালু হলে নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন আসবে।

গত ২৫ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমপি শেখ মো. রেজাউল ইসলাম বলেন, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা গেলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও জোরদার হবে। জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ দুই স্থানে পুলিশ বক্স স্থাপন হলে অপরাধীরা সহজে অপরাধ সংঘটনের সুযোগ পাবে না। একই সঙ্গে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ দ্রুত পুলিশের সহযোগিতা পাবেন। এমপি রেজুর এই উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

কিশোরগঞ্জে কুপিয়ে আহত ব্যক্তিকে ফেলে রাখার অভিযোগ, চিকিৎসা না পেয়ে মৃত্যু