নিরাপদ খাদ্য সম্মেলনে নওগাঁর সোহেল রানার সাফল্য, পেলেন ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলনে অ্যাওয়ার্ড পেলেন নওগাঁর সোহেল রানা । “টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন শনিবার (৯ মে) ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্যের সঙ্গে খাদ্য নিরাপত্তার সরাসরি সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের সভাপতি প্রফেসর ড. মো. খালেদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান। উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক সদস্য পরিচালক (মৎস্য) ড. মো. মনিরুল ইসলাম। নওগাঁর সেফ ফুড অ্যাওয়ার্ড পেলেন নওগাঁর সোহেল রানা সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম। সম্মেলনের তিনটি বৈজ্ঞানিক সেশনে মোট ১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব সেশনের মূল বিষয় ছিল—স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং খাদ্য নিরাপত্তা ও মাইক্রোবায়োলজি। এছাড়াও ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এবং সিএবি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা বিশেষ সেশনে অংশ নিয়ে আরও চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। প্রায় ৭০টি গবেষণা পোস্টার প্রদর্শিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং সেই জ্ঞান মাঠ পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে ব্যক্তি পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি’র হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন নওগাঁর সোহেল রানা। স্থানীয়ভাবে এই অর্জনকে নওগাঁবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন। নিরাপদ খাদ্য আন্দোলনে তার এই স্বীকৃতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SEE MORE>>> Post navigation নওগাঁর রাণীনগরে ১.৫ কিলোমিটার গ্রামীণ রাস্তার এইচবিবি নির্মাণ কাজ উদ্বোধন, ব্যয় ১ কোটি ২০ লাখ টাকা বগুড়ায় নবজাতক হত্যা, মা ও স্বামী আটক, এলাকায় চাঞ্চল্য