নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩.৫ লাখ শিশুকে টিকা খাওয়ানোর উদ্যোগ নওগাঁ জেলায় আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।Thank you for reading this post, don't forget to subscribe! এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নওগাঁ জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় একযোগে মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এবং প্রশাসনের প্রস্তুতি সভা কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের এই প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করা হয়। সভায় আরও জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যপরিদর্শক, সহকারী স্বাস্থ্যপরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং স্বেচ্ছাসেবীরা কাজ করবেন। পাশাপাশি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মাইকিং, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আশা করছে, সমন্বিত উদ্যোগ ও ব্যাপক প্রচারণার মাধ্যমে এবারের ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হবে। SEE MORE>>> Post navigation বদলগাছী সদর হাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ নওগাঁর বদলগাছীতে লীজকৃত জমি দখল চেষ্টার অভিযোগ