Thank you for reading this post, don't forget to subscribe!

পত্নীতলায় ২৮ ঋণগ্রহীতার মাঝে ৩৩.৫০ লাখ টাকার ঋণ বিতরণ

নওগাঁর পত্নীতলায় (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পত্নীতলা শাখা, কৃষ্ণপুর শাখা ও মেছের বাজার শাখার আয়োজনে এ কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাকাব কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক মনিশংকর রোয়াজার সঞ্চালনায় এবং পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

পত্নীতলায় রাকাবের ঋণ বিতরণ

পত্নীতলায় রাকাবের ঋণ বিতরণ , ২৮ জন ঋণগ্রহীতার মাঝে চেক বিতরণ

এসময় তিনি উপস্থিত ঋণগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব নওগাঁর জোনাল ম্যানেজার মো. রুহুল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. তোহা মিঞা, রাকাব মেছের বাজার শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পত্নীতলার ব্যবস্থাপক মো. মাহফুজুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. ফজলে রাব্বিসহ অন্যান্য শাখার মাঠ কর্মকর্তা, গ্রাহক ও সুধীজন।

অনুষ্ঠানে তিনটি শাখার ২৮ জন ঋণগ্রহীতার মাঝে ৩৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় গ্রাহকদের উপস্থিতি অনুষ্ঠানের পরিপূর্ণতা বৃদ্ধি করে।

SEE MORE>>>