রাজশাহীতে বৃদ্ধা মায়ের অভিযোগ, অসুস্থতার সুযোগে বড় ছেলে জমি লিখে নিয়েছে রাজশাহীতে মায়ের অসুস্থতার সুযোগে বড় ছেলে জোর করে টিপসই নিয়ে ৩ কাঠা জমি নিজের নামে লিখে নিয়েছে বলে অভিযোগ করেছেন এক বৃদ্ধা ।Thank you for reading this post, don't forget to subscribe! রাজশাহীর পুঠিয়া উপজেলায় জীবনের শেষ সম্বল ৩ কাঠা জমি ফিরে পেতে আকুতি জানিয়েছেন বৃদ্ধা শহর বানু । তার অভিযোগ, গুরুতর অসুস্থতার সুযোগ নিয়ে বড় ছেলে আলম জোরপূর্বক তার টিপসই নিয়ে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। এখন সেই জমি ফেরত চাইতে গিয়ে তিনি ও পরিবারের অন্য সদস্যরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শহর বানু। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পুত্রবধূ মুক্তি খাতুন। সংবাদ সম্মেলনে শহর বানু বলেন, অসুস্থ থাকায় তার বড় ছেলে আলম কৌশলে টিপসই নিয়ে সেটি ব্যবহার করে তার নামে থাকা ৩ কাঠা জমি নিজের নামে রেজিস্ট্রি করেছেন। ওই জমিটিই ছিল তার শেষ সম্বল। তাই তিনি জমিটি ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। বৃদ্ধার মেয়ে সুফিয়া বেগম জানান, তাদের মা আগেই সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। তবে ৩ কাঠা জমি নিজের নামে রেখেছিলেন। অসুস্থতার সুযোগ নিয়ে সেই জমিও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন। লিখিত বক্তব্যে মুক্তি খাতুন বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার সুজন, নুসরাত জাহান বিউটি ও আলমের সঙ্গে তাদের বিরোধ চলছে। গত ১০ জুন বাড়িতে প্লাস্টারের কাজ চলাকালে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। রাজশাহীতে বৃদ্ধা মায়ের অভিযোগ অস্বীকার পরিবারের একাংশের, তদন্তের আশ্বাস পুলিশের হামলায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে একাধিক সেলাই দিতে হয়েছে বলে দাবি করা হয়। এ সময় মুক্তি খাতুনসহ পরিবারের অন্য সদস্যদের মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। এসব ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কার্যকর প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি। বর্তমানে বিষয়টি নিয়ে পুঠিয়া উপজেলা ভূমি অফিসেও একটি মামলা চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে অভিযুক্তদের একজন প্রেমতলী ডিগ্রি কলেজের শিক্ষিকা নুসরাত জাহান বিউটির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলমের ছেলে সুজন। তিনি বলেন, জমি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তিনবার সালিশ হয়েছে। সংশ্লিষ্ট জমির কোনো অস্তিত্ব হোল্ডিং রেকর্ডে নেই। তার দাবি, সুফিয়া বেগম জোরপূর্বক ওই জায়গা দখলের চেষ্টা করছেন। য়নি। তবে সম্প্রতি পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, বৃদ্ধা শহর বানু প্রয়োজনীয় পারিবারিক সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ শুনেছেন। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট। থানায় কেউ আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। SEE MORE>>> Post navigation বগুড়ায় খাল খনন প্রকল্পের শ্রমিক তালিকায় চেয়ারম্যান-মেম্বার-প্রবাসীর নাম, অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে ১১ নারী আটক, সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার দাবি পুলিশের