সিরাজগঞ্জে ভাড়া বাসায় অভিযান, ১১ নারী আটক; সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার দাবি পুলিশের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১১ নারী অপরাধীকে আটক করেছে পুলিশ।Thank you for reading this post, don't forget to subscribe! এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, আটক নারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসাটিতে অবস্থানরত ১১ নারীকে আটক করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তিরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন—সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)। পুলিশের দাবি, আটক নারীরা বিভিন্ন জেলা থেকে এসে স্বল্প সময়ের জন্য ভাড়া বাসা নিয়ে অবস্থান করতেন। সিরাজগঞ্জ ১১ নারী আটক ,অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়ার দাবি এরপর সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ বিষয়ে পুলিশের কাছে আগেই তথ্য ছিল বলে জানানো হয়েছে। সলঙ্গা থানা পুলিশ আরও জানায়, অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীদের কাছ থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারীরা পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অভিযোগের বিস্তারিত তথ্য যাচাই করা হবে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SEE MORE>>> Post navigation রাজশাহীতে অসুস্থ মায়ের টিপসই নিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ, জমি ফেরতের আকুতি বগুড়ায় আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত