জামায়াত কর্মীর দরজায় কাফনের কাপড়

নলডাঙ্গায় জামায়াত কর্মীর বাড়িতে কাফনের কাপড় রেখে হত্যার হুমকি

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এক জামায়াত কর্মীর বাড়ির দরজায় কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের এমন ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভুক্তভোগী আব্দুল গফুর (৬০) বাঁশভাগ গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

বুধবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তিনি নিজের বাড়ির প্রধান দরজার সামনে একটি কাফনের কাপড় এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন।

পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানালে দ্রুত আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা বাড়ির দরজার সামনে এসব রেখে যায়।

তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

জামায়াত কর্মীর দরজায় কাফনের কাপড় ,আতঙ্কে পরিবার; তদন্তে নেমেছে পুলিশ

অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে ভয়ংকর বার্তা লেখা ছিল। সেখানে উল্লেখ করা হয়, “সময় থাকতে ভালো হয়ে যা।

পরে আর সময় নাও পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক।”

এ ধরনের বার্তা পরিবারটির মধ্যে গভীর আতঙ্ক তৈরি করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর ও তার স্বজনরা জানান, তারা বুঝতে পারছেন না কারা এবং কেন এমন হুমকি দিচ্ছে।

হঠাৎ এমন ঘটনার পর থেকে তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

নলডাঙ্গা পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ড. জিয়াউল হক জিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ করছে।

SEE MORE>>>