পত্নীতলায় জুয়াড়ি আটক

পত্নীতলায় জুয়া খেলার সময় ৬ জন আটক, নগদ টাকা ও তাস জব্দ

নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে ছয় জুয়াড়ি আটক ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়াও অভিযানে নগদ ২৬ হাজার ৬৮০ টাকা এবং জুয়া খেলার ৫২টি তাস জব্দ করেছে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পত্নীতলা থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে একটি স্থানে অবৈধভাবে জুয়া খেলার সময় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎপাড়ার ইসমাইল হোসেন (৪৯),

মোয়াজ্জেম হোসেন (৫২), চকজয়রাম গ্রামের সাবু হোসেন (৫৫), রশিদুল ইসলাম (৪৮), হরিরামপুর দক্ষিণপাড়ার জামাল হোসেন (৫২) এবং মতিনুর রহমান মতিন (৫২)।

পত্নীতলায় জুয়াড়ি আটক ,নগদ টাকা ও তাস জব্দ

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ২৬ হাজার ৬৮০ টাকা এবং ব্যবহৃত ৫২টি তাস জব্দ করা হয়।

এসব আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।

পত্নীতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়া সমাজে নানা ধরনের অপরাধের জন্ম দেয়।

তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার আটক ছয়জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

পরে তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

SEE MORE>>>