বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬ সংসদে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ বগুড়ায় প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, এ লক্ষ্যে জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ শীর্ষক একটি বিল উত্থাপন করা হয়েছে।Thank you for reading this post, don't forget to subscribe! বিলটি পাস হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে নতুন এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিলটি পাস হলে ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাতিল হবে। উল্লেখ্য, ২০০১ সালে বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করা হলেও সেটি বাস্তবায়ন হয়নি। এরপর দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বগুড়ায় কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ ,পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিক্ষামন্ত্রী তার বক্তব্যে জানান, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কার্যকর করা হয়নি। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি নতুনভাবে বিবেচনা করা হচ্ছে। নতুন বিলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে। বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত আইনে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি এবং চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকেও আইনের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। বিলটি সংসদে পাস হলে বগুড়ায় প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হবে। এতে জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষার আরও বিস্তৃত সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টদের আশা। SEE MORE>>> Post navigation ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবীনবরণ বগুড়ার শিবগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২