আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপও বিনষ্ট করা হয়।

অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্টের অভিযান।

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেওলা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় পাপ্পুকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

চাচার বিচ্ছিন্ন পায়ের ভিডিও দেখে স্ট্রোকে মৃত্যু হলো ভাতিজার

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপও বিনষ্ট করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। এ সময় আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ অভিযানে নিয়োজিত ফোর্স উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।