1. বাবার সঙ্গে জমিতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে শিয়াল দেখে বাবার কাছে ছুটতে পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে বাবার সঙ্গে জমিতে গিয়ে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের কৃষক সোহেল মণ্ডলের মেয়ে।

নওগাঁর বদলগাছীতে পাওয়ার টিলারের নিচে পড়ে তিন বছরের সোহাগীর মৃত্যু

 

বদলগাছীর জগন্নাথপুরে জমি চাষের সময় পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে একটি আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি।
জমিতে পৌঁছে সোহেল মণ্ডল মেয়েকে খেতের আইলে বসিয়ে রেখে পাওয়ার টিলার দিয়ে চাষের কাজ শুরু করেন। একপর্যায়ে খেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে।

আরও পড়ুন

নওগাঁর বদলগাছীতে কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

এতে শিশুটির শরীর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।