রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ

রাজশাহী রেঞ্জে সেপ্টেম্বরের অপরাধ পর্যালোচনায় প্রথম নওগাঁ, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম

 

Thank you for reading this post, don't forget to subscribe!

সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় সার্বিকভাবে রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

রাজশাহী রেঞ্জে সেরা নওগাঁ জেলা পুলিশ, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম!
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

1. সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা

 

মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশের সাফল্য, রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ

সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
সার্বিক পর্যালোচনা ও অভিন্ন মানদণ্ডে নওগাঁ জেলা পুলিশ রেঞ্জের অন্য জেলাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি পান।

আরও পড়ুন

বদলগাছীতে সড়ক প্রশস্তকরণের দাবিতে অবরোধ

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এ অর্জনের জন্য জেলার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এবং নওগাঁবাসীর সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের কাজের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও এ অর্জনে ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।