বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত, সপ্তম শ্রেণির ছাত্র বহিষ্কার

বগুড়ায় শাসন করায় শরীরচর্চা শিক্ষককে পিটিয়ে আহত, ছাত্রকে স্থায়ী বহিষ্কার

 

Thank you for reading this post, don't forget to subscribe!

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। স্কুলে শাসন করায় ক্ষুব্ধ হয়ে ছুটির পর গাছের ডাল দিয়ে শরীরচর্চা শিক্ষক রায়হান ইসলামকে মারধর করে সে। এতে শিক্ষকের থুতনি ফেটে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরনকে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

1. শিক্ষককে মারধরের অভিযোগে বগুড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার

 

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত, শাস্তির দাবিতে বিক্ষোভ

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিরন বগুড়া সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল কিরন। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে সে। শিক্ষক থামার সঙ্গে সঙ্গে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখ ও ঘাড়ে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে কিরন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
আঘাতে শিক্ষকের থুতনি ফেটে যায় এবং ঘাড়েও গুরুতর আঘাত লাগে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

প্রবাসীদের মরদেহ আনতে কোনো ভাড়া নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

অধ্যক্ষ জানান, ক্লাসে অমনোযোগী থাকা ও নানা কারণে শিক্ষার্থী কিরনের অভিভাবককে স্কুলে ডেকে আনতে বলা হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সে শিক্ষককে আক্রমণ করেছে বলে তাঁর দাবি।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সপ্তম শ্রেণির ‘খ’ শাখার শিক্ষার্থী কিরন প্রায়ই ক্লাসে অমনোযোগী থাকত। অন্য শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সোমবার শিক্ষক রায়হান ইসলাম তাকে ডেকে উপাধ্যক্ষের কাছে নিয়ে যান। পরে তার বাবা-মাকে ডেকে এনে টিসি দেওয়ার কথা বলা হয়। এতে কিরন ক্ষুব্ধ হয় বলে তাঁদের দাবি।
ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবিতে প্রতিষ্ঠানে বিক্ষোভ করেন। শিক্ষককে মারধর এবং গাছের ডাল হাতে কিরনের দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার সকালে অনেকেই প্রতিষ্ঠানে এসে ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। অধ্যক্ষ জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।