সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকা সিআইডি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকায় সিআইডি সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নতুন সিআইডি প্রধান

সিআইডি প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইনের দায়িত্ব গ্রহণ ও কর্মজীবন

দায়িত্ব গ্রহণের আগে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে তিনি প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশিক্ষণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া সিআইডি সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষাগত জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল (Bar-at-Law) সম্পন্ন করেন। দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক পুলিশিং, তদন্ত এবং ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জন করেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণের মধ্যে রয়েছে মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০ম ইন্টারপা (INTERPA) সম্মেলনে অংশগ্রহণ।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁয় ৫ চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার