নওগাঁর মান্দায় হানি ট্র্যাপে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নওগাঁর মান্দায় পাত্রী দেখানোর কথা বলে বৃদ্ধকে ফাঁদে ফেলে চাঁদা দাবি, গ্রেপ্তার জাকারিয়া

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মান্দায় ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে ডেকে নিয়ে মারধর এবং এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।মান্দায় হানি ট্র্যাপের এ ঘটনায় দায়ের করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে এর আগেও মান্দা ও মোহনপুর থানায় তিনটি মামলা রয়েছে।

মান্দায় বৃদ্ধের আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার

 

মান্দায় হানি ট্র্যাপের মামলায় জাকারিয়া গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ

রোববার (১১ অক্টোবর)  অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মীর মো. আনোয়ার হোসেন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা। পূর্বপরিচিত এক নারী তাঁর ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলেন। সেই সূত্র ধরে গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে আগে থেকেই পরিকল্পনা করে জাকারিয়া ও তাঁর সহযোগীরা আনোয়ার হোসেনকে ফাঁদে ফেলেন। কথাবার্তার একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে মারধর করা হয়। পরে জোরপূর্বক এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরপর ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। চাঁদার টাকা আদায়ের জন্য তাঁরা আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার’ ডা. মিশু

এদিকে, স্বজনেরা চাঁদার টাকা দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে ওই দিন দুপুর আড়াইটার দিকে আনোয়ার হোসেনকে উদ্ধার করেন। পরে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে রোববার মান্দা থানায় লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ও ৮(২) ধারাসহ দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ১১।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মান্দা ও মোহনপুর থানায় আগের তিনটি মামলা রয়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।